বঙ্গবন্ধুর সেজ বোন আমেনা সেরনিয়াবাতের ইন্তেকাল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেজ বোন ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ফুফু আমেনা সেরনিয়াবাত বৃহস্পতিবার সন্ধ্যায় তার ধানমণ্ডির বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজে জানাজা শেষে বনানী গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
দলীয় সূত্র জানায়, আমেনা সেরনিয়াবাত মরহুম আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মীনি এবং সাবেক হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর মা। পঁচাত্তরের ১৫ আগষ্ট হত্যাকাণ্ডের সময় রব সেরনিয়াবাত নিহত হন। আমিনা সেরনিয়াবাত ওইদিন গুলিবিদ্ধ হয়ে এতদিন অসুস্থ অবস্থায় ছিলেন।
