স্বাধীনতা দিবসের ওপর বিএনপি’র কর্মসূচী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১০ দিন ব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে।
কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেল ৪টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা দিবসের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রি আব্দুল মান্নান ভূঁইয়া।
স্বাধীনতা দিবসের দিন দলের কর্মসূচীর মধ্যে রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ভোর ৬ টায় সাভার জাতীয় স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন ও সকাল ৬টা ৪৫ মিনিটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন।
এছাড়া ২৭ মার্চ বিকেল ৪টায় পল্টন ময়দান থেকে একটি র্যালি বের করা হবে।
