২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিফ্ট দুর্ঘটনা তদন্তে দু’টি কমিটি গঠিত

বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা তারেক রহমানকে বহনকারী হোটেলের একটি লিফ্ট দুর্ঘটনা তদন্তে দু’টি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বেসামরিক প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট্য একটি তদন্ত কমিটি গঠন করে। অপরদিকে পুলিশ কর্তৃপক্ষ খুলনা মেট্রোপলিটান পুলিশের ডেপুটি কমিশনারকে প্রধান করে অপর একটি তদন্ত কমিটি গঠন করে।

তারেক ও তার দশ সহযোগীকে বহনকারী হোটেল রয়াল ইন্টারন্যাশনালের লিফ্টটি তার ছিঁড়ে গিয়ে দ্বিতীয় তলা থেকে প্রথম তলায় পড়ে যায়।

বিএনপি’র যুগ্ম মহাসচিব তারেক রহমান ইউনিয়ন প্রতিনিধিদের সম্মেলন উপলক্ষে খুলনা অবস্থান করছিলেন। দুর্ঘটনায় তিনি আহত না হলেও সংসদ সদস্য আলী আসগর লবি এবং হাবিবুল ইসলাম সামান্য আহত হন।

তিন দিনের মধ্যে তদন্ত কমিটিগুলোকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।