ইউপিডিএফ কর্মীদের ব্রাশ ফায়ারে সাবেক শান্তিবাহিনীর নেতা সস্ত্রীক আহত
পার্বত্য জেলা খাগড়াছড়ির দূর্গম পানছড়িতে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ব্রাশ ফায়ারে চুক্তিপক্ষীয় সাবেক শান্তিবাহিনীর নেতা সস্ত্রীক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও জনসংহতি সমিতি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউপিডিএফের ছয় জনের একটি সশস্ত্র গ্র“প পানছড়িতে সমিতির কার্যালয়ে হামলা চালায়। সেখানে কাউকে না পেয়ে তারা পাশেরই একটি বাড়িতে জনসংহতি সমিতির নেতা, সাবেক গেরিলা গ্র“প শান্তিবাহিনীর নেতা সন্তোষ বিকাশ চাকমার বাড়িতে হামলা চালায়।
জানা যায়, এতে শান্তিবাহিনীর সাবেক প্ল্যাটুন কমান্ডার সন্তোষ বিকাশ চাকমা (৪৫) ওরফে রূপান্তর ও তার স্ত্রী রতœা চাকমা গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গামাটির জেলার তথ্য বিভাগের সদস্য সজীব চাকমা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
