২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতা খুন

পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম কুতুকছড়িতে দলীয় কোন্দলে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একজন নেতা খুন হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 01:17 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

জানা যায়, একদল সশস্ত্র সন্ত্রাসী শুক্রবার রাতে ইউপিডিএফের নেতা আশিষ চাকমা, ওরফে পরাক্রম চাকমাকে গহিন জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে খুন করে।

নিহত ওই নেতা ইউপিডিএফের রাঙ্গামাটি জেলার তথ্য ও প্রচার সম্পাদক ছিলেন।

সম্প্রতি একই সপ্তাহে কুতুকছড়িতে ইউপিডিএফের আরেকজন সমর্থক ও সাবেক ইউপি চেয়ারম্যান গুলিতে খুন হন।