খুলনা বিএনপি’র ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন
খুলনা বিভাগীয় বিএনপি’র ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুধবার খুলনা স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সভাপতি ও সঞ্চালক তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো স্টেডিয়াম এলাকা কর্ডন করে রাখা হয়েছে। আশা করা হচ্ছে মঙ্গলবার রাতে তিনি খুলনা পৌঁছবেন।
সম্মেলনে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নেবেন।
সম্মেলন উপলক্ষ্যে জেলার নওয়াপাড়া থেকে রূপসা পর্যন্ত প্রায় দু’শ তোরণ নির্মান করা হয়েছে এবং দু’হাজার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে গোটা নগরী।
