আমরা নিজেরাই নিজেদের শত্র“: মওদুদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, দেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছে। জনসংযোগে দুর্বলতার কারনে সরকারের অর্জনগুলো জনগণের কাছে তুলে ধরা যাচ্ছে না।
তিনি বলেন, নেতিবাচক রাজনীতি চর্চার কারনে সরকারের অর্জনগুলো ঢাকা পড়ে যাচ্ছে। আমরা নিজেরাই নিজেদের শত্র“।
বাংলাদেশ জনসংযোগ সমিতি আয়োজিত ‘বাংলাদেশে জনসংযোগ পেশার বিকাশ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি জানান, মানুষের তথ্যের অধিকার ও তথ্য প্রাপ্তির সুবিধার জন্য সরকার ‘রাইট টু ইনফরমেশন’ বা তথ্যের অধিকার আইন প্রণয়ন করছে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তফা ই জামিল। মূল নিবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মির্জা তারেকুল কাদের।
আলোচনায় অংশ নেন পাবলিক রিলেসন্স সোসাইটি অব ইণ্ডিয়ার সভাপতি সমীর গোস্বামী, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সৈয়দ আনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. আমিনুজ্জামান, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খাঁন ও তাজুল ইসলাম।
