সামাদ আজাদ ও আ: মান্নানের রোগমুক্তি কামনায় আ.লীগের মিলাদ
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীন রাজনীতিক আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এমপি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মান্নানের আশু রোগমুক্তি কামনায় আওয়ামী লীগ ২২ মার্চ মঙ্গলবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে।
ওই দিন আসর নামাজের পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মঙ্গলবার দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের জন্য দলের সংশ্লিষ্ট পর্যায়ের নেতাদের অনুরোধ জানিয়েছেন।
