দলীয় কোন্দলে চকোরিয়ায় আওয়ামী লীগের সভা পণ্ড
জেলার টেকনাফ থানায় অন্তর্কোন্দলের জের ধরে বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আলোচনা সভা পণ্ড এবং দুই সাংবাদিকসহ দশ জন আহত হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সোনালী গ্র“প বিকাল তিনটায় ওই আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ-এর কেন্দ্রীয় নেতা মইনুদ্দিন খান বাদল। সভা চলাকালে আকষ্মিকভাবে পৌর চেয়ারম্যান আব্দুর রহমান বদি’র সমর্থকরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
হামলায় দৈনিক ইত্তেফাকের উখিয়া প্রতিনিধি রফিকুল ইসলাম ও আজকের কাগজের টেকনাফ প্রতিনিধি জাবেদ ইকবালসহ দশ জন আহত হয়।
আলোচনা সভাটি পরে আর অনুষ্ঠিত হতে পারেনি।
