২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন: বর্তমান ও সাবেক মেয়রের প্রতিক্রিয়া

সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত তফসীলে প্রথা না মেনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

 চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ) -

সিটি করপোরেশন নির্বাচনের তফসীল ঘোষণার  পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বৃহস্পতিবার তিনি আরও বলেন, নির্বাচনের শুরুতেই সরকার কারচুপির আশ্রয় নিয়েছে এবং  কী উদ্দেশ্যে এটা করা হচ্ছে, তা আমরা পর্যবেক্ষণ করছি।

গত দুই মেয়াদে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি জানান, চট্টগ্রামকে উন্নয়নশীল দেশসমূহের মর্যাদা সম্পন্ন শহরের সমপর্যায়ে নিয়ে যেতে তিনি  চেষ্টা করেছেন। আগামীতে নির্বাচিত হলে এই চেষ্টাই অব্যাহত থাকবে।

এদিকে, বিএনপি ও চার দলীয় জোট মনোনীত প্রার্থী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এর আগে প্রায় তিন বছর তিনি মেয়র পদে ছিলেন। সে সময় কোন দুর্নীতির আশ্রয় নেননি। সিটি করপোরেশনকে আবার দুর্নীতিমুক্ত করার সময় এসেছে।