২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন : জাসদ

জাসদ(ইনু) প্রধানমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের বিরোধিতা করে বলেছে, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কারের দাবি প্রত্যাখ্যান করে দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ বুধবার এক বিবৃতিতে বলেন, ভবিষ্যতে খালেদা জিয়া বা অন্য কেউ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংসদ বর্জনের রাজনীতির পথে পা না বাড়ায়, সে জন্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্র“টিমুক্ত করা জরুরি।