২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ মার্চ বিএনপি'র খুলনা বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন, ব্যাপক প্রস্তুতি

আগামী ২৩ মার্চ খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠেয় দক্ষিণাঞ্চলের ৪ জেলার বিএনপি’র ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইলের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন উপলক্ষ্যে স্টেডিয়াম এলাকায় ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। এছাড়াও  রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুসহ আরও প্রায় ২৫ জন সাংসদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।