২৭ মার্চ খুলনায় বিএনপির প্রতিনিধি সম্মেলন: দায়িত্ব পেয়েছে মেয়র সমর্থিত গ্র“প
খুলনায় ২৭ মার্চ বিএনপির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলের একটি দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং ১০জন মন্ত্রীর এতে যোগ দেওয়ার কথা।
এতে অংশ নেবে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলা বিএনপি’র মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা।
জানা যায়, খুলনা জেলা বিএনপি’র বিরাজমান কোন্দল ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে প্রতিনিধি সম্মেলনের তারিখ ঘোষণার পর। সম্মেলনের বিষয়ে মহানগর বিএনপি নেতাদের সাথে আলোচনা না করার জন্য একটি পক্ষ মেয়র শেখ তৈয়বুর রহমান গ্র“পের ওপর ক্ষোভ প্রকাশ করেছে। সম্মেলনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী উভয় গ্র“প শুক্রবার রাতে পৃথক বৈঠক করেছে।
দলীয় সূত্র জানায়, হাওয়া ভবনের নির্দেশে পেয়েই সিটি মেয়র শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেল এক প্রস্তুতি সভা করেন। ঐ সভায় খুলনা - ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আসগর লবী উপস্থিত ছিলেন।
সম্মেলনকে সামনে রেখে রোববার থেকে খুলনাকে সাজানোর কাজ শুরু হচ্ছে।
