১২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মাগুরা আওয়ামী লীগের কাউন্সিল
দীর্ঘ ১২ বছর পর আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে মাগুরা আওয়ামী লীগের কাউন্সিল।
সংগঠনের স্থানীয় সূত্র জানায়, মাগুরা আওয়ামী লীগের দ্বিধাবিভক্তির কারণে গত নয় বছর কোন কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে। নিয়ম অনুযায়ী এর তিন বছর পর অর্থাৎ ১৯৯৫ সালে পরবর্তি কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পাঠানো একটি চিঠি পাওয়ার পর শনিবার জেলা আওয়ামী লীগের আহবায়ক আলতাফ হোসেন কাউন্সিলের বর্তমান তারিখ ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০০২ সালের ৬ আগস্ট পুরাতন কমিটি বাতিল করে আলতাফ হোসেনকে আহবায়ক করে জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।
