২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জাতীয় পার্টির মহানগর কাউন্সিল ১৭ মার্চ

জাতীয় পার্টি সিলেটে তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ সিলেট মহানগর কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সরকার পতনের পর ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম বহুদলীয় নির্বাচনে সিলেট বিভাগের ১৯ টি আসনের মধ্যে আটটি আসন পায় জাতীয় পার্টি। ১৯৯৬ সালের নির্বাচনে পায় মাত্র তিনটি আসন। আর ২০০১ সালের নির্বাচনে কোনও আসনই পায়নি।

এক কালে রংপুরের পর জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সিলেটে পার্টির বর্তমান অবস্থার পরিবর্তন করতে মহানগর কাউন্সিলে নেতারা সার্বিক প্রচেষ্টা চালাবেন বলে জানান তারা।