দ্রুত ন্যায়বিচার নিশ্চিত হলে দুর্নীতি ও সন্ত্রাস কমবে: সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করা গেলে দুর্নীতি ও সন্ত্রাস অনেকাংশে কমে যাবে।
শুক্রবার রাতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান এ কথা বলেন। তিনি বলেন গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে ন্যায় বিচার ও আইনের শাসন। দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবী ও আদালতের যেমন দায়িত্ব রয়েছে তেমনি রয়েছে বিচারপ্রার্থী জনগণেরও।
অর্থমন্ত্রী বলেন, বিচারপ্রার্থীরা যদি সঠিক সময়ে সাক্ষ্য প্রমান উপস্থাপন না করেন তবে আইনজীবী ও আদালতের ইচ্ছা থাকা সত্ত্বেও দ্রুত বিচার নিশ্চিত করা যাবে না।
ভোজ সভায় আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শান্তিপদ ঘোষ ও সাধারন সম্পাদক কামাল উদ্দিন আহমদ চৌধুরী।
