২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা কমার্স কলেজে ছাত্রদল - ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২০

নবীনদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে শুক্রবার খুলনা সরকারি আযম খান কমার্স কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

প্রত্যক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া নবীন ছাত্র - ছাত্রীদের স্বাগত জানিয়ে শুক্রবার সকাল ৯ টা থেকে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা পৃথকভাবে স্লোগান দিতে থাকে। সকাল সাড়ে ৯ টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিবিরকে স্লোগান দিতে নিষেধ করে। এসময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহতদের খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসে পৃথক সমাবেশ করে। অন্যদিকে, ছাত্রদল ও ছাত্রশিবির ঘটনার জন্য পরস্পরকে অভিযুক্ত করেছে।