২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোষিত মানুষের বিকল্প শক্তি গড়ে তুলতে সিপিবি’র আহ্বান

সাম্প্রদায়িক সন্ত্রাস, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আর দু:শাসন প্রতিরোধের মাধ্যমে শোষিত মানুষের বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিপিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সিপিবি’র ৫৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সিপিবি সভাপতি মন্জুরুল আহসান খান বলেন, মানুষের অধিকার রক্ষার সংগ্রামে কমিউনিস্ট আদর্শ আর কমিউনিস্ট পার্টির বিকল্প আজও তৈরি হয়নি।

তিনি পূর্বসূরী কমরেডদের নি:স্বার্থ অবদানকে স্মরণ করে সকল সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে দলের কর্মীদের প্রতি আহ্বান জানান।

মহানগর কমিটির সভাপতি আহসান হাবিব লাবলু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাজ্জাদ জহির চন্দন, আনোয়ার হোসেন রেজা, রাশেদা কুদ্দুস রানু এবং জলি তালুকদার।