২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার শত্র“দের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে শেখ হাসিনার আহ্বান

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শুধু স্বাধীনতার চেতনায় নয়-মুক্তিযুদ্ধ ও দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী সকল দল ও মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার শত্র“দের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

তিনি বলেন, আজ যারা রাষ্ট্র ক্ষমতায় তারা বাংলাদেশের আদর্শ-নীতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংবিধান, মুক্তিযুদ্ধের মূল চেতনা ও ঐতিহ্যে বিশ্বাস করেনা। তারা আদৌ বাংলাদেশকেই বিশ্বাস করে না। আজ সময় এসেছে। দেশ ও জাতিকে বাঁচাতে বাংলাদেশের ওই শত্র“দের বিরুদ্ধে দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে  ঐক্যবদ্ধভাবে সংগ্রাম এগিয়ে নিতে হবে। 

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এ আহ্বান জানান।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, মোহাম্মদ হানিফ ও আব্দুল মান্নান ছাড়াও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টির সভাপতি আজিজুল ইসলাম খান, গণ আজাদী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ আলোচনায় অংশ নেন।

এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, দেশে আজ ইতিহাস বিকৃতির পালা চলছে। স্বাধীনতার শত্র“দের নিয়ে ক্ষমতাসীন হয়ে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে। গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করছ্ েপরিকল্পিতভাবে তারা বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করছে।

তিনি বলেন, বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত স্বাধীনতা বিরোধী চক্র বাঙালি জাতির বীরত্বের ইতিহাস মুছে ফেলতে চায়। মুক্তিযুদ্ধের ওই পরাজিত শক্তির হাতে বিজয়ী বাঙালি জাতিকে বার বার নির্যাতিত হতে হচ্ছে।

শেখ হাসিনা বলেন, পবিত্র সংবিধানকে অস্বীকার করে র‌্যাব দিয়ে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। একের পর এক গ্রেনেড ও বোমা হামলা চালিয়ে মানুষ খুন করা হচ্ছে। সরকার এসব হামলার সাথে জড়িত বলে এর কোনোটারই তদন্ত হচ্ছে না। হামলাকারীদের ধরা হচ্ছে না। বিচার হচ্ছে না অপরাধীদের। শুধু একে-ওকে ধরে নির্যাতন করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং জামাতের দুই মন্ত্রীকে ধরে জিঞ্জাসাবাদ করলেই মূল হোতারা বেরিয়ে আসবে।

তিনি বলেন, জামাত ইসলামের নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটছে। উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক গোষ্ঠী মূলত ওদের অর্থে লালিত-পালিত ও ট্রেনিংপ্রাপ্ত। আন্তর্জাতিক চাপে এদের দু’চারজন সন্ত্রাসীকে ধরা হচ্ছে। কিন্তু আসল হোতা সরকারের মধ্যেই রয়ে গেছে। ওদের ধরা না হলে সন্ত্রাস বন্ধ হবে না।

আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব উল্লেখ করে অঙ্গীকার ব্যক্ত করেন, ‘জাতির পিতা তোমায় কথা দিচ্ছি : বাংলাদেশকে শত্র“মুক্ত করবো। বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করে স্বপ্নের সোনার বাংলা গড়বো।’