২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ মার্চ হরতাল ডেকেছে বিরোধী দল

বিরোধী দলগুলো সরকারের পদত্যাগের দাবিতে বুধবার বেশকটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে আগামী ২৭ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

অন্যান্য কর্মসূচির মধ্যে আগামী ১৩ মার্চ প্রধান প্রধান নগরীসহ জেলা শহরগুলোতে মানবপ্রাচীর কর্মসূচিও রয়েছে। উপজেলা পর্যায়ে এ কর্মসূচি পালিত হবে ২০ মার্চ।

বিরোধী দলগুলো  ভিন্ন ভিন্ন সমাবেশ থেকে তাদের এ কর্মসূচির ঘোষণা দেয়।

তারা ‘চরমপন্থিদের উত্থান’ এবং অব্যাহত বোমাহামলা ও গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে বিরোধী দলীয় নেতাদের হত্যার প্রতিবাদ জানান।

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পল্টনের দলীয় সমাবেশে বক্তব্য দেন।

সরকার বিরোধী ১১ দলীয় জোট ও জাসদ (ইনু) মুক্তাঙ্গনে সমাবেশ করে।

অন্যদিকে, আগামী ২৩ মার্চ দেশব্যাপী ‘ভোখা মিছিল’ কর্মসূচি আহ্বান করা হয়েছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে।