২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভোটার তালিকা প্রনয়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছ্ েনির্বাচন কমিশন

নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রনয়নের সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেছে। নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১ জানুয়ারি থেকে এ ভোটার তালিকা প্রনয়নের কাজ শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

ইতিমধ্যে সারা দেশের ৮৩ জন রেজিস্ট্রেশন কর্মকর্তার নিকট তালিকাভুক্তি ফরম, ম্যানুয়াল ও প্রয়োজনীয় সামগ্রী  পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়।

ভোটার তালিকা প্রনয়নের জন্য ৬২৭০ জন সহকারী রেজিষ্ট্রেশন কমকর্তার অধীনে দুই লাখ ১৬ হাজার সাত শ’ ২২ জন তথ্য সংগ্রহকারী এবং ৫৫ হাজার ৬ শ’ ৮৪ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এবং ইতিমধ্যে এদের সকলকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলেও নির্বাচন কমিশন জানায়।

তথ্য সংগ্রহকারীরা আগামী ১ জানুয়ারি থেকে ঘরে ঘরে যেয়ে তথ্য সংগ্রহ এবং সুপার ভাইজাররা আগামী ৮ জানুয়ারি থেকে সংগৃহিত তথ্য যাচাই কাজ শুরু করবে। এরপর সহকারী রেজিষ্ট্রেশন কর্মকর্তারা ২১-২৩ জানুয়ারির মধ্যে সংগৃহিত তথ্যের কমপক্ষে ১০ ভাগ স্পটে যেয়ে যাচাই করবে।

এসকল কাজ শেষে আগামী ২৮ ফেব্র“য়ারি নির্বাচন কমিশন খসড়া ভোটার  তালিকা প্রকাশ করবে। তালিকা প্রকাশের পর যদি কোন ত্র“টি পাওয়া যায় তবে তা সংশোধনের জন্য ১ এপ্রিলের মধ্যে নিজ নিজ এলাকার নির্বাচনী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করতে হবে।