২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিরোধী কর্মকান্ড এবং বোমাবাজি এক সূত্রে গাঁথা

ক্ষমতাসীন জোটের প্রধান শরিক জামাত --ই-- ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী বুধবার প্রধান বিরোধী দল আওয়ামী লীগের দিকে আঙ্গুলি নির্দেশ করে বলেছেন, সরকার বিরোধী কর্মকান্ড ও বোমাবাজির সৃষ্টি ও উদ্দেশ্য এক সূত্রে গাঁথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

জামাত ই ইসলামী আমীর ও শিল্পমন্ত্রী নিজামী আরো বলেন, প্রধান প্রধান বিরোধী দল আওয়ামী লীগের জামাত ই ইসলামীর বিরোধীতা করার কোন নৈতিক অধিকার নেই। কারন তারা দেশ পরিচালনার দুই মেয়াদকালে সংগঠনটির বিরুদ্ধে একটি চার্জও গঠন করতে পারেনি।

তিনি আরো বলেন, ১৯৯৬ এর সাধারণ নির্বাচনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জামাত ই ইসলামীকে মন্ত্রীসভায় আসন ভাগাভাগি এবং সংসদে অধিকসংখ্যক সংরক্ষিত মহিলা আসন দেওয়ার প্রস্তাব দিয়েছিলো।

নগরীর পল্টন ময়দানে জামত ই ইসলামী আয়োজিত মহা সমাবেশে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার নেতা-কর্মী নির্বাচনী প্রতীক সম্বলিত দলীয় ব্যানার নিয়ে র‌্যালীতে অংশগ্রহন করেন।

তারা নারায়ে তাকবীরÑ আল্লাহু আকবর, বোমাবাজরা নিপাত যাক, ভারতের গুপ্তচররা সাবধান, চারদলীয় জোট দীর্ঘজীবি হউক ইত্যাদি বিভিন্ন শ্লোগানে চারিদিক প্রকম্পিত করে তোলে। দুপুর দুইটার মধ্যে পল্টন ময়দান লোকে পরিপূর্ণ হয়ে যায়। পল্টন ময়দানে জায়গা সমাগম না হওয়ায় আশেপাশের বিভিন্ন রাস্তাও সমাবেশ স্থলে রুপ নেয়। এ কারণে নগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

জামাতই ইসলামী কর্তৃক ইসলামী জঙ্গিদের মদদ দানের অভিযোগের বিষয় তুলে নিজামী, বিরোধী দলকে দেশ ও ইসলাম বিরোধী কর্মকান্ডের জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, সরকার বিরোধী কর্মকান্ড এবং বোমাবাজি অভিন্ন উদ্দেশে একই স্থান থেকে সংগঠিত হচ্ছে।

তিনি জোট থেকে জামাত ই ইসলামীকে বহিস্কারের বিরোধী দলীয় দাবীকে হাস্যকর অবহিত করে বলেন, বিরোধীদের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ ও ইসলামের স্বার্থে চার দলীয় জোটের টিকে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। বোমাবাজদেরকে ইসলাম, মানবতা ও জাতির শত্র“ বলেও তিনি অবহিত করেন।

নিজামী আওয়ামী লীগকে ধংসাত্মক রাজনীতি পরিহার ও জামাতই ইসলামীকে মিথ্যা অভিযোগে দায়ী করার নীতি পরিহার করার আহবান জানিয়ে বলেন, আমাদের বিরুদ্ধে কথা বলার মত নৈতিক অধিকার অপনাদের নেই। কারন ১৯৭২ ও ১৯৯৬ দুই মেয়াদে অপনারা ক্ষমতায় থাকলেও সে সময় একটি চার্জও আমাদের বিরুদ্ধে দায়ের করতে সক্ষম হননি।

জামাত আমীর আরও অভিযোগ করেন ১৯৯৬ এ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে ক্ষমতা ভাগাভাগি ও সংসদে অধিক সংখ্যক সংরক্ষিত আসন দেওয়ার প্রস্তাব দেন। এ সময় আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ নাসিম, সাজেদা চৌধুরীর বাড়ি এমনকি ধানমন্ডি ৩২ নাম্বার রোডেও বেশ কয়েকবার আওয়ামী লীগ নেতারা জামাত নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে বৈঠকে বসেন।

তিনি বলেন, বাংলাদেশ বিদেশী বিনিয়োগের উত্তম জায়গা হিসেবে গড়ে উঠার সম্বম্ভনাকে নস্যাৎ করার জন্য বোমবাজি করা হচ্ছে। কিছু সাম্রাজ্যবাদী শক্তি মানবতাধর্মী ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ কাজ করছে।

যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় তরাই এই বোমাবাজদের লালন পালন করছে বলেও নিজামী অভিযোগ করেন।