ঢাকা মহানগর আ.লীগে এখন বিষ্ফোরণোন্মুখ অবস্থা, চলছে গোপন বৈঠক, প্রকাশ্য মিছিলের প্রস্তুতি
প্রস্তাবিত কমিটি নিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগে সংকট তীব্র আকার ধারণ করেছে। মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র“পের মধ্যে সৃষ্ট প্রকাশ্য দ্বন্দ্ব এখন বিষ্ফোরণোন্মুখ অবস্থায় পৌঁছেছে। চলছে পক্ষে বিপক্ষে গোপন বৈঠক।
এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এবং মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে সমন্বিত একটি গ্র“প মঙ্গলবার রাজধানীতে প্রতিবাদ মিছিল করার প্রস্তুতি নিয়েছে।
সূত্র জানায়, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফের সমর্থক একটি গ্র“প মঙ্গলবার নগরীর সবুজবাগ এলাকায় প্রতিবাদ মিছিল করবে। এই কর্মসূচি সফলের লক্ষ্যে সোমবার রাতে বৈঠকে বসেছিলেন সবুজবাগ, মতিঝিল ও খিলগাঁও থানা আওয়ামী লীগের বিক্ষুব্ধ একটি অংশ।
অন্যদিকে ডেমরা থানা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার তত্ত্বাবধানে সোমবার রাতে পৃথক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন। তার সমর্থনপুষ্ট মহানগর ও থানা কমিটির কয়েকজন নেতা অংশ নেন ওই বৈঠকে।
এদিকে প্রস্তাবিত কমিটি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাতে মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ দুই--এক দিনের মধ্যেই দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি প্রস্তাবিত ৪৫টি ওয়ার্ড কমিটির তালিকা মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার হাতে তুলে দেওয়ার পর গত তিন দিন ধরে প্রায় নিশ্চুপ রয়েছেন।
