বি. চৌধুরীর সাথে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর সাথে সোমবার বিকাল পৌনে পাঁচটায় আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির প্রতিনিধি দল তার বারিধারা কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রাধান্য পায়। এসব বিষয়ে উভয় নেতাই অভিন্ন মতামত পোষণ করেন।
কংগ্রেসম্যান ও হোমল্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান পিটার কিংয়ের পক্ষে এ আলোচনায় অংশ নেন, মো. ভূইয়া, মো. গিয়াসউদ্দিন, মো. রেজাউর হক এবং আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির এ্যাড. ফরিদুজ্জামান।
বিকল্পধারা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সহসভাপতি মেজর জেনারেল (অব.) এম এ হালিম, যুগ্ম মাহসচিব ড. নূরুল আমীন বেপারী, সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী এমপি, প্রচার সম্পাদক শাহ্ আহমেদ বাদল, দপ্তর সম্পাদক মেজর (অব.) শেখ নাদির আহমেদ, যুবধারার আহ্বায়ক এ.টি.এম কামাল, সদস্য সচিব ওয়াজেদ আলী চৌধুরী পারভেজ প্রমুখ।
