২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার ১৪ দলের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও উপজেলা প্রশাসন ঘেরাও

প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দল মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এ সমাবেশ ও কর্মসূচি সফল করার জন্য আ’লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সোমবার এক বিবৃতিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বিদ্যুৎ, সার, বীজ, কীটনাশক, কেরোসিনসহ কৃষি উপকরণের দাম কমানো, সরবরাহ নিশ্চিত করা  এবং ধানসহ কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান।

তিনি আ’লীগসহ ১৪ দলের সর্বস্তরের নেতা কর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি এ কর্মসূচী সফল করার আহবান জনান।