জামাতে বিভক্তির কথা নাকচ করলেন মুজাহিদ
ক্ষমতাসীন চার দলীয় জোটের শরিক জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ দলের ভেতর কোনও ধরনের ভাঙনের কথা নাকচ করে দিয়েছেন।
বিডিনিউজকে রোববার তিনি বলেন, জামাতে কোনও ভাঙন ঘটেছে বলে আমার জানা নেই। যারা এসব প্রচারণা চালাচ্ছে, তাদেরই বরং এ ব্যাপারে জিজ্ঞাসা করা ভালো।
জামাতের মধ্যে বিভক্তি বিষয়ে রোববার একটি দৈনিকে প্রকাশিত রিপোর্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ওই মন্তব্য করেন।
তিনি কোনও ধরনের ভাঙনের সম্ভাবনাকে হেসে উড়িয়ে দিয়ে বলেন, ওই রিপোর্টটি পুরোপুরি কাল্পনিক।
ওই রিপোর্টে বলা হয়, সংগঠন থেকে বহি®কৃত মাওলানা আব্দুল জব্বার তার নেতৃত্বে জামাত--এ--ইসলামী নামে আরেকটি সংগঠন তৈরি করায় জামাতের মধ্যে ভাঙন দেখা দিয়েছে।
মাওলানা আব্দুল জব্বার স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জামাতে ইসলামীকে পুনরায় সংগঠিত করেন। পরে অবশ্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
