২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট লিগে গাজী ট্যাংকের সপ্তম জয়

প্রথম বিভাগ ক্রিকেট লিগে সপ্তম জয় পেয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে রোববার গাজী ট্যাংক সুমন বড়–য়ার ৮০ রানের টর্নেডো ইনিংসে ভর করে আট উইকেটে হারায় যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

সুমন বড়–য়ার ৫৯ বলের ইনিংসে আটটি চার ও ছয়টি বিশাল ছক্কার মার ছিল।

প্রথম ব্যাট করে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ১৬৮ রানে অল আউট হয়। আর পি সিং সর্বোচ্চ ৫১ রান করেন।

জবাবে গাজী ট্যাংক ২২ দশমিক পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের উদ্বোধনী ব্যাটসম্যান পল্টু ৫৬ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন।

নয় ম্যাচে এটা গাজী ট্যাংকের সপ্তম জয় হলেও সমানসংখ্যক ম্যাচে যাত্রাবাড়ীর এটা পঞ্চম পরাজয়।