২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুকুল হত্যা মামলায় ইত্তেফাকের সাংবাদিক ফারাজী আজমল হোসেনকে অভিযুক্ত করায় যশোরে সাংবাদিকদের বিক্ষোভ

যশোরের দৈনিক রানার সম্পাদক সাইফুল আলম মুকুল হত্যা মামলায় দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফারাজী আজমল হোসেনকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ আসামী করার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা শনিবার সন্ধ্যায় বিক্ষোভ প্রদর্শন করে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সম্প্রতি এই মামলায় পুলিশের সম্পূরক চার্জশীটে ফারাজী আজমল হোসেনের নাম যুক্ত করাকে যশোর সাংবাদিক ইউনিয়ন সংবাদপত্রের কণ্ঠরোধ করার গভীর ষড়যন্ত্র বলে নিন্দা করেছে। শনিবার সন্ধ্যায় শহরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলা হয়।

সমাবেশে যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মইনুল হকসহ কিরণ সাহা সাজেদ রহমান এবং অন্যান্য নেতৃস্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।