জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না: এরশাদ, ১ম লিড
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শুক্রবার গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ ও খুলনার ডুমুরিয়ার পৃথক পৃথক পথ সভায় বলেন, আগামীতে জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবেনা।
বিডিনিউজের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় আয়োজিত এক পথসভায় এরশদ বলেন, পার্টির প্রধান হিসেবে আমাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। ছয়টি বছর কারা ভোগ করতে হয়েছে। এত কিছুর পরও জাতীয় পার্টি মাথা তুলে দাঁড়িয়েছে।
রংপুর থেকে দুপুরে এরাশাদ গোপালগঞ্জ শহরে এসে পৌঁছলে জেলা জাপা’র সভাপতি অ্যাডভোকেট গোলাম মেহেদী খানের নেতৃত্বে নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান টিপা, রাজনৈতিক সচিব আহসান হাবিব মিল্টন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ আলমগীর হোসেন, সমর দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজের খুলনা প্রতিনিধি জানান, ডুমুরিয়ার এক জনসভায় এরশাদ বলেন, দেশের মানুষ দুই নেত্রীর শাসনকাল দেখেছে। তাই তারা ওই দুই নেত্রীকে আর মতায় দেখতে চায় না।
উপজেলা জাপা আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল (অব:) এইচএমএ গাফফার।
দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, শেখ আবুল হোসেন, আহ্সান হাবিব লিংকন, শফিকুল ইসলাম মধুসহ অন্যান্য নেতারা এতে বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি যাত্রাপথে অন্তত: ২০টি পথসভায় বক্তব্য রাখেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, দেশের মানুষ আমাদের নয় বছরের স্বর্ণযুগকে এখনো ভুলতে পারেনি। তাই মানুষ আজ আবারো জাতীয় পার্টিকেই মতায় দেখতে চায়। এজন্য জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, আমি তাদের সঙ্গে থাকবো, যারা দেশের মানুষের সাথে, দেশের কৃষকের সাথে থাকবে, যারা দ্রব্যমূল্য ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারবে।
তিনি জঙ্গি তৎপরতা ও সন্ত্রাস বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।
