২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আহমদীয়া বিরোধী মিছিলে লাঠিচার্জ, টিয়ার: আহত ৫০

রাজধানীর বকশি বাজারের আহমদীয়া মুসলিম জামাতের মসজিদ ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করলে অন্তত: ৫০ জন আহত হয়। শুক্রবার বিকালে মুক্তঙ্গনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় চার -- পাঁচটি গাড়ি ভাঙচুর হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলনের দুটি গ্র“প এই ঘেরাও কর্মসূচি দেয়।

প্রত্যক্ষদর্শিরা জানায়, মাওলানা মাহমুদুল হাসান মোমতাজির নেতৃত্বাধীন গ্র“পটি জুম্মার নামাজের পর বকশি বাজার অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে মুক্তাঙ্গনে তারা জড়ো হয়ে পুলিশ ব্যরিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ মিছিলকারীদের ওপর সাত -- আট রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ ও বেধড়ক লাঠিচার্জ  করে। সেখানে পুলিশের সঙ্গে মিছিলকারীদের কয়েক দফা ধাওয়া -- পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ইট -- পাটকেলের আঘাতে ১০ -- ১৫ জন পুলিশসহ প্রায় ৫০ জন আহত হয়।

এ সময় মিছিলকারীরা ঘটনার প্রতিবাদের চার -- পাঁচটি গাড়ি ভাঙচুর করে।