২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে জোট সরকার থেকে বরখাস্তের দাবি জানিয়েছে জাকের পার্টি

জাকের পার্টির প্রধান মোস্তফা আমির ফয়সাল মঙ্গলবার জামাত-ই-ইসলামীকে চলমান বোমা হামলার মূল পরিকল্পনাকারী অভিযোগ করে জোট সরকার থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

তিনি বলেন, সরকার জঙ্গি তৎপরতা মোকাবেলায় কোন পদক্ষেপ নিচ্ছে না শুধু বিরোধী দল আওয়ামী লীগকে দোষারোপ করছে।

জাকের পার্টি প্রধান বলেন, আওয়ামী লীগকে আলোচনার টেবিলে নিয়ে আসতে হলে জামায়াতকে হটাতে হবে।

জামায়াত প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীকে তার ‘জাকের পার্টি কোনও রাজনৈতিক দল নয়’ এমন বক্তব্যের জন্যে কঠোর সমালোচনা করেন তিনি।

আমীর ফয়সাল বলেন “নিজামী বাংলাদেশকে তার নিজের দেশ মনে করেন না।”

তিনি বলেন, “আমরা জানি জামায়াত কোন রাজনৈতিক দল নয় বরং ষড়যন্ত্রকারীদের প্লাটফর্ম। আগামী নির্বাচনে এ দল বিপর্যয়ের মুখোমুখি হবে।”