কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও ছাত্রলীগ কর্মীদের ওপর ছাত্রদলের হামলা
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও ২০ জন ছাত্রের ওপর সোমবার হামলা চালিয়েছে ছাত্রদল ক্যাডাররা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের কর্মী ওই ২০জন ছাত্র ফার্মাকোলোজি বিভাগের অধ্যাপক আবদুল আউয়ালের কক্ষে গেলে হঠাৎ করেই তাদের ওপর ছাত্রদল কর্মীরা হামলা চালায়।
হামলাকারীরা ইট ছুঁড়ে কক্ষে জানালার কাঁচ ভেঙ্গে ফেলে এবং বাজে গালিগালাজ করে দরজায় লাথি মারতে থাকে। এসময় অধ্যাপক আউয়াল টেলিফোনে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসলেও দূরে দাড়িয়ে পরিস্থিতি দেখতে থাকে বলে তিনি অভিযোগ করেন।
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
