২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সাবেক প্রধানমন্ত্রী এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার--স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অপর এক বিবৃতিতে মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।