২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিনারে অংশ নিতে আ. লীগ নেতা আব্দুর রাজ্জাকের ঢাকা ত্যাগ

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বেঙ্গল বেসিন আয়োজিত এক সেমিনারে যোগ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি কোলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 03:17 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বাংলাদেশ আওয়ামী লীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম বাংলার কল্যাণীতে অনুষ্ঠেয় অষ্টম ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন ওয়াটার ক্রাইসিস ইম্প্যাক্ট অব টক্সিক্স, গ্লোবাল ওয়ার্নিং অ্যান্ড সী লেভেল রাইজ ইন বেঙ্গল বেসিন’ শীর্ষক সেমিনারে যোগ দিতে তিনি শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করেন।

সম্মানিত অতিথি হিসেবে সেমিনারে তিনি সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।