হজ্বযাত্রীদের দুর্ভোগ ও অব্যবস্থাপনায় হাসিনার ক্ষোভ (সংশোধনসহ)
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হজ্বযাত্রীদের দুর্ভোগ ও বিমানবন্দরে হজ্বযাত্রীর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিএনপি জামাত জোট সরকারের ব্যর্থতা, অব্যবস্থাপনার খেসারত দিতে হচ্ছে হাজ্বীদের। পবিত্র হজ্ব নিয়েও তারা দুর্নীতি করছে। ধর্মপ্রাণ মুসলমান হজ্বের ইবাদত করতে যাবেন, সেখানেও শংকা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোমবার ঢাকায় যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি আরও বলেন, জোট সরকারের দুর্নীতি লোভ এমন পর্যায়ে পৌঁছেছে, হজ্ব যাত্রীদের মধ্যে শুধু অনিশ্চয়তা নয়, অব্যবস্থাপনার কারণে মৃত্যুবরণও করতে হচ্ছে। এই শীতের মধ্যেও হজ্ব ক্যাম্পে কম্বল নেই, খাবার নেই, পানি নেই। ফ্লাইট আদৌ পাবেন কি--না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন হজ্বযাত্রীরা।
শেখ হাসিনা সোমবার বিমানবন্দরে একজন হজ্বযাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার সদস্যদের সমবেদনা জানান।
