ইসলাম প্রতিষ্ঠার জন্যে জামায়াতে ইসলামীর জন্ম হয়নি
ইসলাম প্রতিষ্ঠার জন্যে জামায়াতে ইসলামীর জন্ম হয়নি। জামায়াতের জন্ম হয়েছে তাদের নেতা মওদুদীর ইমামতিত্ব প্রতিষ্ঠার জন্যে। তারা যে কোনও মূল্যে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মওদুদীর পঞ্চম মাযহাব প্রতিষ্ঠা করতে চায়।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জঙ্গিবাদ ও মওদুদীবাদ প্রতিরোধ কমিটি আয়োজিত এক আলোচনা সভায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নূরুল ইসলাম একথা বলেন।
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাবেক সভাপতি হাফেজ হাবিবুল্লাহ কাঁচপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা মোকতারুজ্জামান, মাওলানা ইলিয়াস হোসেন হেলালী।
বক্তারা বলেন, হরকাতুল জিহাদ,া জেএমবি বা আর কিছুই নয়, তারা জামাত ও শিবিরের ক্যাডার। তারাই এসব নামের আড়ালে ইসলামের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।
