২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মহাসমাবেশে যাওয়ার পথে বাগেরহাটে আওয়ামীলীগ নেতা-কর্মীদের বাধা

বাগেরহাট থেকে খুলনায় ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে বিভিন্ন স্থানে আওয়ামীলীগের নেতা--কর্মী ও সমর্থকদের বাধা দেওয়া হয়েছে। প্রচারের সময় একটি মাইক ভাংচুর করা হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান বাচ্চু জানান, মহাসমাবেশে যাওয়ার পথে যুবদলের কর্মীরা সদর উপজেলার পোলেরহাট, খানপুর, ভুটেমারীসহ বিভিন্ন এলাকায় বাধার সৃষ্টি করে এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে মারপিট করে। এ ছাড়া প্রচার করার সময় পশ্চিম সায়ড়া গ্রামে একটি মাইক ভাংচুর করা হয়।