২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি বোমা হামলার জন্য আওয়ামী লীগ দায়ী: যোগাযোগ মন্ত্রী

যোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা শুক্রবার জঙ্গি বোমা হামলার ঘটনাকে আওয়ামী লীগের সুপরিকল্পিত চক্রান্ত বলে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

তিনি বলেন, নির্বাচনী অপকৌশল হিসেবে চারদলীয় ঐক্যজোট সরকারের বিগত চার বছরের সাফল্যকে দৃষ্টি আড়াল করতে ও ফায়দা লোটার জন্য আওয়ামী লীগের ইন্ধনে দেশের বিভিন্ন স্থানে জঙ্গিরা বোম হামলা চালাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোহারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র নবনির্বাচিত কর্মকর্তাদের এক অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, চারদলীয় ঐক্যজোটকে আগামী জাতীয় নির্বাচনে হারানোর লক্ষেই সারা দেশে জঙ্গীবাদের নাটক সাজিয়েছে আওয়ামী লীগ। তিনি শিক্ষক সমাজসহ সমাজের সচেতন নাগরিকদের জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি এম লাল উদ্দিন আহমেদ, বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর আলম এবং শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।