মাগুরায় ছাত্রদলের দু’গ্র“পের সংঘর্ষ: থানা বিএনপির সম্পাদকসহ কমপক্ষে ৬জন আহত
কমিটি গঠন নিয়ে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজে ছাত্রদলের দু’গ্র“পের সংঘর্ষে বৃহস্পতিবার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছে।
আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (২৩)কে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ছাত্রদলের মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দি কলেজের কমিটি ভেঙ্গে সম্প্রতি নতুন একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠনকে কেন্দ্র করে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সুমন হোসেন ও বর্তমান কমিটির সভাপতি মারুফ হোসেন মুন্না গ্র“পের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে দু’গ্র“প মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় গ্র“পই ইট পাটকেল অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হয়। পরে এ সংঘর্ষ কলেজ ক্যাম্পাস ছাড়িয়ে শহরের এমআর রোডে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে উত্তেজিত ছাত্রদল কর্মীদের হাতে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস আহত হন।
পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি শান্ত করে।
