২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ১ উপনির্বাচনে মনোরঞ্জন শীল গোপাল বিপুল ভোটে এগিয়ে

দিনাজপুর ১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় প্রার্থী আফতাব উদ্দিন মোল্লার চেয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ পর্যন্ত ১২২ টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৬৬ টি কেন্দ্রের ফলাফলে মনোরঞ্জন শীল পেয়েছেন ৬২,২৩৯ এবং জামাতের আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ২২,২৫৯ ভোট।

গত ১২ সেপ্টেম্বর জামাতের কেন্দ্রীয় নেতা এবং চারদলীয় জোট সরকারের সাংসদ আব্দুল্লাহ আল কাফির মৃত্যুর পর ওই আসনটি ফাঁকা হয়ে যায়।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ উপনির্বাচন প্রত্যাখ্যান করে।