২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের একটি দুর্নীতি মামলা হাইকোর্টের কার্য তালিকা থেকে বাদ

বিচারপতি আব্দুল আউয়াল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ সোমবার সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়েরকৃত একটি দুর্নীতি মামলা শুনানির কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ক্ষমতায় থাকাকালে জাপান থেকে ৩৭৫টি জাহাজ ক্রয়ের ক্ষেত্রে দেশের অর্থ লোকসান করার অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ১৯৯১ সালের জুলাইতে এরশাদের বিরুদ্ধে রমনা থানায় একটি দুর্নীতি মামলা দায়ের করে।

এ মামলার প্রেক্ষিতে তৎকালীন ঢাকা ডিভিশনাল জজ কোর্ট ১৯৯৫ সালের ৬ জুলাই এরশাদকে দোষী সাব্যস্ত করে তিন বছরে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

নিু আদালতের এ রায়ের বিরুদ্ধে এরশাদ হাইকোর্টে আপিল করেন।

এ আবেদনের শুনানির জন্যে এরশাদের আইনজীবী বারবার সময় চেয়ে আসছেন।

এর আগে হাইকোর্ট বেঞ্চ ৫ ডিসেম্বর (সোমবার) আবেদনটির শুনানির দিন ধার্য করেন।

আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম সোমবার মামলার শুনানির জন্যে সময় চেয়ে অন্য একটি পিটিশন দাখিল করেন।