২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ও ৮ ডিসেম্বর দক্ষিণ--পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পরিবহন ধর্মঘট

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আগামী ৭ ও ৮ ডিসেম্বর দেশের দক্ষিণ--পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 04:13 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পরিবহন ধর্মঘট উপলক্ষ্যে পোস্টারিংসহ ব্যাপক প্রচার--প্রচারণা চালানো হচ্ছে। শ্রমিক নেতা--কর্মীদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার, অন্যায়ভাবে গাড়ি চলাচলে বাধাদানকারী শ্রমিক নেতা--কর্মী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, বিআরটিএ কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন এবং হামলায় আহত শ্রমিক নেতা--কর্মীদের চিকিৎসা খরচ ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক সংগঠনটি এ ধর্মঘট আহ্বান করেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফেডারেশনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির প্রচার সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা বাস--ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, উত্থাপিত দাবিসমূহ মেনে নেয়া না হলে ৪৮ ঘন্টার ধর্মঘট শেষে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।