২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ডিসেম্বর ‘গণতন্ত্র মুক্তি দিবস’

৬ ডিসেম্বর মঙ্গলবার ‘গণতন্ত্র মুক্তি দিবস’। ১৯৯০ সালের এই দিনে ছাত্র--জনতার গণঅভ্যুত্থানে সামরিক স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 03:44 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি প্রহণ করেছে।

এ উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বাণী দিয়েছেন। তিনি তার বাণীতে বলেন, গণতন্ত্রকে রাহুমুক্ত করার লড়াইয়ে এ দেশের মানুষ বার বার বুকের রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করেছে। তারা প্রাণ দিয়েছে; কিন্তু স্বৈরাচারের সঙ্গে আপোস করেনি।

শেখ হাসিনা বলেন, সামরিক স্বৈরাচারের পতন ও গণতন্ত্র মুক্তির এই দিনে আমি রক্তøাত গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নুর হোসেন, সেলিম, দেলোয়ার, ময়েজ উদ্দিন, ডা. মিলন, জেহাদ, ফাত্তাহ ও তিতাসসহ অগণিত শহীদের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শহীদ পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক সহমর্মিতা।