পদত্যাগের পর প্রথম চট্টগ্রামে এলেন মীর নাছির
সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেছেন, নিজের ভবিষ্যত গড়ার উদ্দেশ্যে তিনি রাষ্ট্র ক্ষমতাকে কখনই হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি।
নিজেকে ‘অনিয়মের বিরুদ্ধে চ্যাম্পিয়ন’ দাবি করে তিনি বলেন, সরকার তাকে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর সততা ও নিষ্ঠার সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করেছেন।
নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিএনপি আয়োজিত একটি জনসভায় দেওয়া ভাষণে তিনি একথা বলেন। মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়ার পর চট্টগ্রামে এটি তার প্রথম কোনও রাজনৈতিক সভায় অংশগ্রহণ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় যেকোনও ধরনের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্যে তিনি প্রস্তুত ছিলেন।
মন্ত্রণালয়ে মীর নাছিরউদ্দিনের দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হলেও তিনি তার বক্তব্যে মন্ত্রণালয়ের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা এম সলিমুল্লাহ, পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার, চাকসু’র ভিপি নাজিমুদ্দিন, এমএ হান্নান, অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
