২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাংবিধানিক পন্থায় ক্ষমতা হস্তান্তর বরদাস্ত করবে না আওয়ামী লীগ

অগণতান্ত্রিক, অসাংবিধানিক পন্থায় ক্ষমতা হস্তান্তর বরদাস্ত করবে না আওয়ামী লীগ। সাংবিধানিক পন্থায় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

শুক্রবার প্রধান বিরোধী দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সঙ্গে কোনও আলোচনা বা সংলাপে বসবে না আওয়ামী লীগ।

নেতৃবৃন্দ বেলন, সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এখন বিরোধী দলের আন্দোলনের একমাত্র লক্ষ্য।

শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সকাল ১০ টায় সভা শুরু হয় এবং দুপুর ১ টায় তা মুলতবি ঘোষণা করা হয়।

সভাসূত্র বিডিনিউজকে জানায়, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও সভায় আলোচনা হয়।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে দলের বিশেষ কাউন্সিল না করার ব্যাপারে মত দেন।  

আগামী ৪ ডিসেম্বর গাজীপুরের হরতাল নিয়েও সভায় আলোচনা হয়।