২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র শিবিরের নয়া সভাপতি মাসুদ এবং সেক্রেটারি জাহিদ

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বিদায়ী সভাপতি মুহাম্মদ সেলিমউদ্দিনের সভাপতিত্বে শনিবার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সাবেক আমীর গোলাম আজম এবং জামাতের কেন্দ্রীয় নেতারা।

এ সময়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম নাজির আহমেদ, সহকারি নির্বাচন কমিশনার সাইফুল আলম খান মিলন ও রফিকুল ইসলাম খান।

শনিবার দুপুরে শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। নতুন সভাপতি মাসুদ এর আগে ২০০৪ ও ’০৫ সালে সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।