২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আমন্ত্রণ

জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

শনিবার বিকেলে ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল , সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে গিয়ে আমন্ত্রণ পত্র দিয়ে আসেন।

ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শেখর ও আমিনুল ইসলাম আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে আমন্ত্রণ পত্র গ্রহণ করেন।

শেখ হাসিনা ছাড়াও তার পুত্র সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কণ্যা শেখ রেহানা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের জন্যও তারা আমন্ত্রণপত্র দেন।

ছাত্রদল নেতারা জানান, রোববার পল্টন ময়দানে অনুষ্ঠেয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

তারা জানান, ১৪ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দকেও তারা প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র দিয়েছেন।