২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে ও আইন প্রণয়নে প্রধানমন্ত্রীর আহবান

বোমাবাজদের ব্যাপারে কঠোর সতর্ক থাকার হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জেএমবিসহ উগ্র জঙ্গিবাদীদের হামলাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে তা মোকাবেলায় আলোচনার মাধ্যমে একটি নতুন আইন প্রনয়ণ করা প্রয়োজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এ লক্ষ্যে তিনি সংসদে বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে একসাথে বসার আহ্বান জানান। বোমা হামলা ও হামলাকারিদের মোকাবেলায় নতুন আইন প্রনয়ণে তিনি প্রধান বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যা শুধু আমার বা আপনার নয়। এটা জাতীয় সমস্যা। তাই এই সমস্যা সমাধানে সবাইকে একসাথে বসতে হবে।

রাজধানীর ডেমরা এলাকার জুরাইনে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নাম উল্লেখ না করে তিনি বলেন, তাদের আমল থেকেই দেশে বোমা হামলা শুরু হয় এবং এখন এটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। 

সন্ত্রাসী ঘটনার ক্ষেত্রে সরকারকে সহায়তা না করায় জন্য বিরোধী দলকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল শুধু সরকারকে দোষারোপ করছে, তাহলে প্রশ্ন ওঠে তারা কি তলে তলে সন্ত্রাসীদের মদত দিচ্ছে।  

তিনি বলেন, জোট সরকারের উন্নয়ন দেখে বিরাধী দল হতাশ।

সন্ত্রাসীদের কথা উল্লেখ করে তিনি বলেন, এদর কেউ বাড়ী ভাড়া দেবেনা। এদের বাড়ী ভাড়া দিলে শাস্তি পেতে হবে।  

স্থানীয় এমপি সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যোগাযোগ মন্ত্রী নাজমূল হুদা, পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী।