বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল
গাজীপুর ও চট্টগ্রাম আদালতে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা ও উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর উত্থানের প্রতিবাদে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের ডাকে বৃহস্পতিবার সারা দেশে সকাল--সন্ধ্যা হরতাল।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ঐক্যবদ্ধ আন্দোলনরত ১৪ দল এ হরতালে সমর্থন দিয়েছে।
এদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার এক বিবৃতিতে হরতাল সফল করার জন্যে দলের নেতা কর্মীসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
