১৪ দলের জেলা প্রশাসন অবরোধ বুধবার
বুধবার আওয়ামী লীগসহ ১৪ দলের জেলা প্রশাসক কার্যালয় অবরোধ ও বিক্ষোভ সমাবেশ। চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, বাজার তদারকির ব্যবস্থা, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, গরিব মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্যে রেশনিং চালু এবং উত্তরাঞ্চলে মঙ্গা ও দক্ষিণ--পশ্চিমাঞ্চলের জলাবদ্ধ অঞ্চলে কাজের ব্যবস্থা ও খাদ্যের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
এদিন বিক্ষোভ মিছিল সহকারে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের সকল জেলা প্রশাসক কার্যালয় দু’ঘন্টার জন্যে অবরোধে রেখে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
জেলা প্রশাসক কার্যালয় অবরোধ ও বিক্ষোভ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১৪ দল।
সংশি¬ষ্ট সূত্র বিডিনিউজকে জানিয়েছে, ঢাকায় কেন্দ্রীয়ভাবে বাহাদুর শাহ্ পার্কে ১৪ দলের জমায়েত শেষে জেলা প্রশাসক কার্যালয় অবরোধ করা হবে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার এক বিবৃতিতে জেলা প্রশাসন অবরোধ কর্মসূচি সফল করার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
